Logo

লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্রসহ ২ জন গ্রেফতার

লক্ষ্মীপুরে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

লক্ষ্মীপুরের কমলনগর থেকে আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেফতার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার রাত ৯টার দিকে উপজেলা চর কাদিরা ইউনিয়নের চরবসু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের কমলনগর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নোয়াখালীর সদর উপজেলার চুলডগী এলাকার আব্দুল মতিনের ছেলে মাকছুদ এবং একই উপজেলার চর কাউনিয়া এলাকার আবু ছায়েদ ভূঁইয়ার ছেলে পেয়ার আহমেদ।

কমলনগর থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, উপজেলার চর কালকিনি ইউনিয়নের চরবসুর নির্বাচনি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা বাহিনীদের নিয়ে নিয়মিত টহল দিচ্ছিলেন। ওই টহল টিমের হাতে একটি এলজিসহ দুজন গ্রেফতার হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬