Logo

মোয়াজ্জেম হোসেন বিজিএপিএমইএর নতুন সভাপতি 

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) ২০২১–২৩ মেয়াদের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

এ ছাড়া সংগঠনের আরও দুই সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন জহির উদ্দিন আলমগীর ও মনির উদ্দিন আহমেদ।

বিজিএপিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মো. আবদুর রাজ্জাকের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গতকাল সোমবার বিজিএপিএমইএর নতুন পরিচালনা পর্ষদের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নতুন কমিটিতে নির্বাচিত ১৬ জন পরিচালক হলেন মোজাহারুল হক শহীদ, হাসানুল করিম, সালেহ আহমেদ, খান নজরুল ইসলাম, ওমর ফারুক, মো. শাহরিয়ার, মনিরুজ্জামান মোল্লা, রফিকুল ইসলাম চৌধুরী, আবদুন নূর, সুলতানুল ইসলাম, মোহাম্মদ আতিকুর রহমান, মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, মো. আবদুল ওয়াজেদ, ইকবাল পারভেজ এবং মোহাম্মদ এনামুল হক।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬