Logo

টেকনাফে এক জালে আবারও আটকা পড়ল ৯০টি লাল কোরাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের টেকনাফে ৯০টি লাল কোরাল মাছ ধরা পড়েছে জেলেদের ফেলা টানাজালে । কোরাল ও ভেটকি দুই নামেই বাংলাদেশে পরিচিত এই মাছ। তবে লাল পানসা, রাঙা ছইক্কা বা রাঙাচয় নামে এই মাছকে চেনে চট্টগ্রামের স্থানীয় লোকজন ।

উপজেলার বাহারছড়ার জাহাজপুরা সমুদ্রসৈকত এলাকায় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে হেলাল উদ্দিনের মালিকানাধীন জালে মাছগুলো আটকা পড়ে।  প্রতিটি লাল কোরাল মাছের ওজন সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় কেজি। মাছগুলো ২ লাখ ৯০ হাজার টাকায় হেলাল উদ্দিন বিক্রি করেছেন ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬