Logo

বুধবার থেকে শুরু হচ্ছে ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট

ওয়ালটন-ডিআরইউ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ওয়ালটন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার দুপুরে ডিআরইউ সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়েছে। এসময় টুর্নামেন্টের জার্সি উন্মোচন এবং ড্র অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী বলেন, ওয়ালটন সবসময়ই অত্যান্ত সৌহার্দ্যপূর্ন ভাবে এবং বন্ধুত্বপূর্ন ভাবে ডিআরইউর পাশে থাকে।

এসময় ওয়ালটনের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন বলেন, ওয়ালটন ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মিডিয়া কাপ কাল থেকে শুরু হচ্ছে। এখানে ৫২ টি দল অংশগ্রহন করছে। সাধারণত এখানে যারা উপস্থিত আছেন তারা অনেকেই ক্রিকেটের নিউজ করেন। এখন আমরা দেখবো তারাই ক্রিকেট খেলছেন। আপনাদের ক্রিকেট খেলার নিউজ এখন পত্রিকায় উঠবে এটা অনেক বড় একটা ব্যাপার। অনেক উৎসবমূখর পরিবেশের সাথে এটা শেষ হবে এটাই আমরা আশা করি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের টুর্নামেন্টে ৫২ টি দল অংশগ্রহণ করছে। দল সংখ্যা অধিক হওয়ায় চারটি গ্রুপে ছয় দল ও চারটি গ্রুপে সাত দল। গ্রুপ পর্বও হবে নক আউট ভিত্তিক।

আট গ্রুপের চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনাল খেলবে। কোয়ার্টার ফাইনাল শেষে সেমিফাইনাল ও ফাইনাল। সিক্স এ সাইড খেলাগুলো অনুষ্ঠিত হবে পল্টন ময়দানে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, যুগ্ন-সাধারন সম্পাদক আরাফার বাড়িয়া, ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬