Logo

যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়েছে

ঘড়ির-কাঁটা-এক-ঘন্টা-পিছিয়েছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে গেছে। নিউইয়র্ক সময় রোববার ভোররাত ২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে গেছে। অর্থাৎ ভোররাত ২টা থেকে যুক্তরাষ্ট্রে ‘স্ট্যান্ডার্ড টাইমটেবল’ শুরু হয়েছে। বাংলাদেশে যখন হবে বেলা ১২টা নিউইয়র্কে তখন রাত একটা বাজবে।

এ অবস্থা চলামন থাকবে মার্চের দ্বিতীয় সপ্তাহের রোববার ভোর রাত পর্যন্ত। সে সময় আবারো ঘড়ির কাটা এক ঘণ্টা এগিয়ে নিতে হবে। অর্থাৎ আবারো শুরু হবে ‘ডে লাইট সেভিংস টাইমস’ ফলে দিনের আলোকে অধিক সময় কাজে লাগানো যাবে।

সূর্যের আলো কাজে লাগানোর জন্য ১৩ মার্চ রাতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেয়া হয়েছিল ‘ডে লাইট সেভিঙ্গস টাইম’র আওতায়। স্ট্যান্ডার্ড টাইমটেবল অব্যাহত থাকবে ১২ মার্চ শনিবার দিবাগত রাত ২টা পর্যন্ত। ঘড়ির কাঁটা এগিয়ে ও পিছিয়ে নেয়ার বিষয়ে মার্কিন কংগ্রেসে একটি বিল পাস হয়েছে।

স্বয়ংক্রিয়ভাবে সময় বদলে যাবে আইফোন, স্মার্ট ফোন ও কম্পিউটারে। এ অবস্থা চলমান থাকবে আগামী বছরের ২২ মার্চ রোববার রাত ২টা পর্যন্ত।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬