Logo

কপালে চিন্তার ভাঁজ নিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারত

ভারত ক্রিকেট দল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

কপালে চিন্তার ভাঁজ নিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিল ভারত। রোববার নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান হারার মাধ্যমে সমীকরণ সহজ হয়ে পড়ে। সোমবার শেষ ম্যাচে ভারত নামিবিয়ার বিপক্ষে নিয়মরক্ষার জন্য মাঠে নামবে।

রোববার আফগানিস্তান–নিউজিল্যান্ড ম্যাচের আগে নামিবিয়া ম্যাচ নিয়ে ভারতের সংবাদ সম্মেলন শুরু হয়। এই সংবাদ সম্মেলনে আসা ভারতের বোলিং কোচ ভরত অরুণকে প্রশ্ন করা হয়, সেমিফাইনালে ওঠার ব্যাপারে তিনি কতটা আশাবাদী।

সংবাদ সম্মেলনে এ প্রশ্নের উত্তরে অরুণ বলেন, অবশ্যই আমরা খুব ভালো একটি দল। টুর্নামেন্ট শুরুর আগে আমরা ফেবারিটও ছিলাম। কিন্তু প্রথম দুই ম্যাচ হেরে যাওয়াটা ছিল দুর্ভাগ্যজনক। এ দুটি হারই আমাদের এমন অবস্থার সামনে এনে দাঁড় করিয়েছে।

এটা বলার পর তিনি সেমিফাইনালে ওঠার আশাবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অরুণদের সেই আশা পূরণ হয়নি। আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে শেষ দল হিসেবে শেষ চারে উঠেছে নিউজিল্যান্ড।

এই সংবাদ সম্মেলনে ভারতের বোলিং কোচ অরুণকে আরও একটি প্রশ্ন করা হয়—ভারত দল যে বারবার বলে আসছে আইপিএলই বিশ্বকাপের আগে তাদের জন্য সবচেয়ে ভালো অনুশীলন ছিল, এটা কি ঠিক? এমন প্রশ্নের উত্তরে অরুণ বলেন, ছয় মাস টানা খেলে যাওয়া সত্যিই কঠিন এক বিষয়। সর্বশেষ আইপিএলে ছোট একটি বিরতি পেলেও খেলোয়াড়েরা কেউ নিজেদের বাড়ি যায়নি।

টানা বাড়ির বাইরে থাকা ভারতের খেলোয়াড়দের জন্য কাল হয়েছে বলে মনে করেন অরুণ। তিনি বলেন, ছয় মাস ধরে খেলোয়াড়েরা জৈব সুরক্ষাবলয়ের মধ্যে আছে। এটা মানসিক দিক থেকে অনেক বড় সমস্যা তৈরি করেছে। বিশ্বকাপ আর আইপিএলের মাঝে ছোট একটা বিরতি খেলোয়াড়দের জন্য খুব ভালো হতে পারত বলে মন্তব্য করেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬