Logo

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে নতুন চেয়ারম্যান

বিএডিসিতে নতুন চেয়ারম্যান
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। চেয়ারম্যান হলেন  জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত অতিরিক্ত সচিব এ এফ এম হায়াতুল্লাহ। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ ছাড়া চুক্তিভিত্তিক আরও দুই বছর যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক (ডিজি) থাকছেন মো. আজহারুল ইসলাম খান। তাকে এ অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) পদে  নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অপরদিকে, অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব নুসরাত জাবীন বানুকে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব উত্তম কুমার কর্মকারকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পদায়ন করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব আকবর হোসেনকে একই বিভাগে পদায়ন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬