Logo

এবি ব্যাংকের সাথে লা মেরিডিয়ানের চুক্তি স্বাক্ষর

লা মেরিডিয়ান
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এবি ব্যাংক লিমিটেড এবং লা মেরিডিয়ান ঢাকা-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এবি ব্যাংক ক্রেডিট কার্ড হোল্ডাররা লা মেরিডিয়ান ঢাকা থেকে বেশ কিছু সুবিধা পাবেন।

এসব সুবিধার মধ্যে আছে, ডিলাক্স রুমে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, লেটেস্ট রেসিপি বুফে খাবারের জন্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এবং হেলথ ক্লাব মেম্বারশিপের উপর ৩০% ডিসকাউন্ট সুবিধা।

এবি ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হুসাইন এবং লা মেরিডিয়ান ঢাকা-এর মহাব্যবস্থাপক কনস্টান্টিনোস এস. গ্যাভ্রিয়েল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করা হয়। এবি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬