Logo

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের লেনদেন শুরু

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে নতুন কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড আজ রোববার দুই স্টক এক্সচেঞ্জে ’এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির লেনদেন শুরু হয়  ১১ টাকা দরে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বেলা ১০টা ২৭ মিনিটে শেয়ারটির দর মাত্র ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এসময়ে কোম্পানিটি মাত্র ১১ বারে  ১৭৩টি শেয়ার লেনদেন করেছে।

আরো পড়ুন : প্রবাসীদের মালয়েশিয়ায় প্রবেশে লাগবে না করোনা ইন্স্যুরেন্স ফি

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানিটির শেয়ার কিনতে মার্জিন ঋণ না দিতে স্টক ব্রোকার্স ও মার্চেন্ট ব্যাংকার্সদের নিষেধাজ্ঞা জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬