Logo

মহারাষ্ট্রে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসিইউতে অগ্নিকাণ্ডে ১০জন রোগীর মৃত্যু হয়েছে। আরেক রোগী গুরুতর আহত হয়েছেন ।

শনিবার রাজ্যের আহমেদনগর জেলার সিভিল হাসপাতালে এই অগ্নিকাণ্ড ঘটে। এ সময় ১৭ জন রোগী ভর্তি ছিলেন হাসপাতালটির করোনা ওয়ার্ডে । অগ্নিকাণ্ডের পর বাকি রোগীদের অপর একটি হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।

আহমেদনগর জেলা কালেক্টর রাজেন্দ্র ভোসলে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন । ভোসলে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল তা জানা যায়নি। প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুন লাগতে পারে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬