Logo

একাত্তর টিভির সাংবাদিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামালা

ধর্ষণ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন এক নারী। বৃহস্পতিবার রাতে তিনি বাদী হয়ে গুলশান থানায় এ মামলা দায়ের করেন।

গুলশান থানার উপ-পরিদর্শক মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। নারী ও শিশু নির্যাতন আইন ৯ এর ১ ধারায় মামলা করা হয়েছে। ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগে শাকিল আহমেদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে বলে জানিয়েছেন বাদী।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর সঙ্গে শাকিল আহমেদের সম্পর্ক গড়ে ওঠে। ওই নারীকে বিয়ের আশ্বাসও দিয়েছিলেন শাকিল। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হলে অভিযুক্ত শাকিল আহমেদ কৌশলে তার গর্ভপাত ঘটান। এরপর শাকিল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

আরো পড়ুন : পরাজয়ের ষোলকলা পূর্ণ করল বাংলাদেশ দল

এর আগে শাকিল আহমেদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই নারী। সম্মেলনেও তিনি শাকিল আহমেদের করা প্রতারণা, প্রতিহিংসা ও ভ্রূণ হত্যার বিচার চেয়ে সংশ্লিষ্টদের বিচার দাবি করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬