Logo

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব সম্পন্ন করা কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ( EPS) হয়েছে ৭০ পয়সা। আইপিও’র পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস ৪২ পয়সা।

আরো পড়ুন : দাম না কমালে পণ্য পরিবহন বন্ধ থাকবে : ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) ইপিএস হয়েছে ৩ টাকা ৪৫ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস ২ টাকা ০৭ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে আইপিও পরবর্তী শেয়ার হিসাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৮ টাকা  ১৯ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬