Logo

নাম পরিবর্তন হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নাম পরিবর্তন হচ্ছে। বর্তমান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডে স্থলে এর নতুন নাম হবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, নাম পরিবর্তনসহ সিএসই’র অন্যান্য এজেন্ডা বাস্তবায়নের জন্য আগামী ২৫ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। নাম পরিবর্তনের কারণে কোম্পানির মেমোরেন্ডাম, আর্টিকেলস ইত্যাদি প্রয়োজনীয় সব স্থানে সংশোধন করা হবে বলে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬