Logo

ডিএসই চিফ রেগুলেটরি অফিসারের পদত্যাগ

শওকত জাহান খান
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ রেগুলেটরি অফিসার শওকত জাহান খান পদত্যাগ করেছেন। গত ৩ অক্টোবর চিফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও) আব্দুল মতিন পাটোয়ারীর পদত্যাগের এক মাস পর ডিএসইর সিআরও পদত্যাগ করলেন।

তবে নিয়ম অনুযায়ী জানুয়ারি থেকে তার পদত্যাগপত্র গৃহীত হবে। মঙ্গলবার (২ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএসইর চিফ অপারেটিং অফিসার ও মুখপাত্র সাইফুর রহমান মজুমদার।

আরো পড়ুন : রফতানি আয়ে রেকর্ড গড়লো অক্টোবর মাস

তিনি বলেন, সিআরও শওকত জাহান খান ডিসির কাছে পদত্যাগ পত্র দাখিল করেছেন। শওকত জাহান খান  ডিএসইর সিআরও হিসেবে যোগদান করেন গত ১ সেপ্টেম্বর। যোগদানের মাত্র দুই মাস পর তিনি পদত্যাগ করলেন।

আরো পড়ুন : ফায়ার সার্ভিসে ২৮৯ জনের চাকরির সুযোগ

উল্লেখ্য, ২০২০ সালের ৫ জানুয়ারিতে অসুস্থতার কারণে একেএম জিয়াউল হাসান সিআরও থেকে পদত্যাগ করেন। এরপর থেকে এই পদটি শূন্য হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬