Logo

স্বল্পদৈর্ঘ্য সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন কেয়া পায়েল

কেয়া পায়েল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নির্মাতাদের কাছে আস্থার নাম কেয়া পায়েল। ধীরে ধীরে নিজেকে তৈরি করছেন। বাড়ছে দর্শকপ্রিয়তাও। সম্প্রতি সৈয়দ শাকিলের পরিচালনায় অপূর্বর বিপরীতে একটি নাটকের কাজ শেষ করেছেন।

তিনি আরও শেষ করেছেন মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ও নতুন একটি বিজ্ঞাপনেরও কাজ। সম্প্রতি শুরু করেছেন একটি ধারাবাহিক নাটকের কাজ।

রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় নাম ঠিক না হওয়া এ ধারাবাহিকের গল্প এবং চরিত্র তার খুব পছন্দের বলে জানিয়েছেন। তবে কেয়ার লক্ষ্য সিনেমা। সে জন্য নিজেকে প্রস্তুতও করছেন। তিনি বলেন, সিনেমায় অভিনয় করা আমার স্বপ্ন।

তাই সিনেমার জন্যই প্রস্তুতি নিচ্ছে। তবে সে ক্ষেত্রে গল্প এবং চরিত্র ভালো হওয়াটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি আমার অবস্থান নিয়ে ভীষণ সন্তুষ্ট। সবকিছু মিলিয়ে বেশ ভালো আছি। দর্শকের ভালোবাসা নিয়ে আরও ভালো ভালো কাজ করে আগামীর পথে এগিয়ে যেতে চাই।’

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬