Logo

ইউরোপের সব দেশে এক ঘণ্টা পেছানো হচ্ছে ঘড়ির কাঁটা

ঘড়ির কাঁটা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইউরোপের সব দেশে রোববার রাত ৩টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হবে। শীতে দিনের আলো ব্যবহারের জন্য সময় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় প্রতি বছরের অক্টোবরে শেষ রোববার রাতে। যাতে করে রাতে ইউরোপের মানুষ এক ঘণ্টা বেশি ঘুমাতে পারবেন।

যার ফলে, ফ্রান্স, জার্মান, স্পেন, পর্তুগাল, ইতালি, বেলজিয়ামসহ ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধান হবে ৫ ঘণ্টা।

আরো পড়ুন : টটেনহামের বিরুদ্ধে জয় পেল রোনাল্ডোর ম্যানইউ

১৯৮০ সালে বিশ্বব্যাপী তেলসংকট শুরু হলে দিনের আলো বেশি উপভোগ করে জ্বালানি খরচ কমানোর এ রীতি অনুসরণ শুরু হয়। শুরুটা জার্মানিতে হলেও ইউরোপীয় ইউনিয়নের সব দেশই এই রীতি মানতে শুরু করে। তবে ঘড়ির কাঁটা পরিবর্তনের ফলে আদৌ জ্বালানি বাঁচানো সম্ভব হচ্ছে কিনা- এই প্রশ্ন উঠেছিল।

পরে এ ঘড়ির কাঁটা পরিবর্তন নিয়ে ইউরোপীয় ইউনিয়নে ভোটাভুটি হয় ২০১৮ সালে। ইইউ সদস্যরা বিপুল ভোটে রীতি বন্ধের পক্ষে রায় দেন। তারপর ২০২১ থেকে এই রীতি বাতিলের সিদ্ধান্ত নেয় ইউরোপীয় পার্লামেন্ট। তবে ইউরোপের অনেক দেশ এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি। ফলে ইউরোপে বেশিরভাগ দেশে আজ ঘড়ির কাঁটা পরিবর্তন হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬