Logo

রাজধানীর রামপুরায় যুবককে কুপিয়ে আহত

কুপিয়ে জখম
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

রাজধানীর রামপুরা থানার বউবাজার এলাকায় আলমগীর হোসেন (২৮) নামে যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৯ অক্টোবর) রাত ৯টায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

আহতের বন্ধু শরিফ উদ্দিন বলেন, লিমন নামে এক মাদক ব্যবসায়ী কয়েক দিন আগে জেল থেকে ছাড়া পান। আলমগীরের উকিল শ্বশুর লিমনকে পুলিশে ধরিয়ে দিয়েছিলেন। আলমগীর পুলিশের সোর্স হিসেবে কাজ করে। শুক্রবার রাতে তাকে একা পেয়ে লিমন দুই পায়ের রগ কেটে দেয়।

আরো পড়ুন : বাংলাদেশের সেমি ফাইনাল খেলার স্বপ্ন যেন, স্বপ্নই রয়ে গেল

তিনি আরও বলেন, চিকিৎসক জানিয়েছেন আলমগীরের অবস্থা ভালো নয়। শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে।কয়েক ব্যাগ রক্ত লাগবে। পরে তাকে হৃদরোগ হাসপাতালে পাঠানো হয়।

আরো পড়ুন : পাচার হতে যাওয়া ২৩ জন নারী উদ্ধার

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান বলেন, রামপুরা থেকে কুপিয়ে জখম হওয়া এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য হৃদরোগ হাসপাতালে পাঠানো হয়। আমরা রামপুরা থানাকে বিষয়টি জানিয়েছি।

আরো পড়ুন : প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইমস্কেলসহ ৭ দফা দাবি

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬