Logo

পাচার হতে যাওয়া ২৩ জন নারী উদ্ধার

Rab
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পাচার হতে যাওয়া ২৩ জন নারীকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। রাজধানীর মিরপুর, উত্তরা ও তেজগাঁওয়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও র‌্যাব সদর দফতরের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় র‌্যাব-৪ এর একাধিক দল তাদের উদ্ধার করে।

শুক্রবার রাতে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এ বিষয়ে আগামীকাল (শনিবার) র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬