Logo

ই-অরেঞ্জের মালিকসহ তিনজন রিমান্ডে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনসহ তিনজনের বিরুদ্বে গ্রাহকদের ১ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর আসামিরা হলেন – তার স্বামী মাসুকুর রহমান এবং চিফ অপারেটিং অফিসার আমান উল্যাহ।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত রিমান্ডের আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এই তথ্য জানা গেছে।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) সুব্রত দেবনাথ প্রত্যেক আসামির পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা শুনানিতে রিমান্ড বাতিল চেয়ে জামিনের জন্য আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে তার বিরোধিতা করে। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ৭ অক্টোবর সাজ্জাদ ইসলাম নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন। তিনি অভিযোগ করেন, ই-অরেঞ্জের চমকপ্রদ অফার দেখে তিনি, তার ভাই এবং এক বন্ধু গৃহস্থালি পণ্য, মোটরসাইকেল কেনার জন‌্য ১ কোটি ২০ লাখ টাকা দেন। কিন্তু, ই-অরেঞ্জ পণ্য সরবরাহ না করে অর্থ আত্মসাৎ করে।

আরও পড়ুন:- ১১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস ঘোষণা আজ

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬