Logo

রওশন এরশাদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে: জিএম কা‌দের

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বি‌রোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বি‌রোধীদলীয় উপ‌নেতা ও জাতীয় পা‌র্টির চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ কা‌দের এম‌পি। বেগম রওশন এরশাদ বর্তমানে স‌ম্মি‌লিত সা‌ম‌রিক হাসপাতা‌লের আইসিউতে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

বৃহস্প‌তিবার (২৮ অক্টোবর) দুপু‌রে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে বেগম রওশন এরশাদ এমপির রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ তথ‌্য জানান। এ সময় তি‌নি মহান আল্লাহর কা‌ছে বি‌রোধী‌দলীয় নেতার দ্রুত রোগমু‌ক্তি কামনা করে‌ছেন।

দীর্ঘ‌দিন ধ‌রে বি‌রোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ স‌ম্মি‌লিত সা‌ম‌রিক হাসপাতা‌লের আই‌সিউ‌তে চি‌কিৎসাধীন। কিছ‌ু‌দিন আগে ‌কিছুটা সুস্থ হ‌লে তা‌কে হাসপাতা‌লের কে‌বি‌নে স্থানান্তর করা হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬