Logo

এনআরবি ব্যাংকের QR মার্চেন্ট অনলাইন এ্যাকাউন্ট ওপেনিং সেবার উদ্বোধন

QR মার্চেন্ট অনলাইন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মামুন মাহমুদ শাহ ও এসএসএল ওয়ারলেস-এর গ্রুপ এডভাইজার জনাব আহমেদ কামাল খান চৌধুরী সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে কিউ আর মার্চেন্ট অনলাইন এ্যাকাউন্ট ওপেনিং সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

এনআরবি ব্যাংক বাংলাদেশে একমাত্র হিসেবে এই সেবা চালু করলো। এসএসএল ওয়্যারলেস এই সেবার ব্যবসা ও প্রযুক্তি অংশীদার।

এনআরবি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব মোঃ আব্দুল ওয়াদুদ ও মোঃ শাকীর আমিন চৌধুরী, এসএসএল কমার্য-এর চীপ অপারেটিং অফিসার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন এবং এসএসএল ও্যায়ারলেস-এর ব্যঅংকিং ও ফিন্যানসিয়াল বিভাগের প্রধান জনাব মহিউদ্দিন তৌফিক এ সময় উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬