Logo

লভ্যাংশ ঘোষণা করলো এনার্জিপ্যাক পাওয়ার

এনার্জিপ্যাক পাওয়ার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারের তালিকাভুক্ত এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই দেবে নগদ লভ্যাংশ।

৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছে ২ টাকা ৩০ পয়সা। গেলো বছর একই সময়ে ইপিএস ছিলো ২ টাকা ৮৩ পয়সা। আর এককভাবে শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৬১ পয়সা। গেলো বছর একই সময়ে ছিলো ২ টাকা ৮৮ পয়সা।

আর ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৭২ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর। কোম্পানিটির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬