Logo

একমি পেস্টিসাইডসের আইপিও ফলাফল প্রকাশ

একমি পেস্টিসাইডস
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা একমি পেস্টিসাইডস লিমিটেডে ইলিজিবিল ইনভেস্টর আবেদন করেছে তাদের শেয়ার বরাদ্দের তালিকা প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের মাধ্যমে আবেদন করা ৭৮৫টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মাধ্যমে এই শেয়ার বন্টন করা হয়েছে।

জানা যায়, যোগ্য বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত ১ কোটি ২০ লাখ শেয়ারের বিপরীতে ১৮ কোটি ৫৬ লাখ ৭৭ হাজার ৭০০ শেয়ারের আবেদন পড়েছে। অর্থাৎ ১২ কোটি টাকার বিপরীতে একমি পেস্টিসাইডসের আইপিওতে যোগ্য বিনিয়োগকারীরা ১৮৫ কোটি ৬৭ লাখ ৭৭ হাজার টাকার আবেদন করেছে।

এক্ষেত্রে চাহিদার ১৫.৪৭ গুণ বেশি আবেদন জমা পড়েছে। আর প্রো-রাটা ব্যাসিসে আবেদন করা ৭১১টি যোগ্য বিনিয়োগকারীর মধ্যে শেয়ার ভাগ করে দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬