Logo

আজ সুপার টুয়েলভে বাংলাদেশের আসল বিশ্বকাপ শুরু

bd cricket
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ প্রথম রাউন্ড থেকে আসা শ্রীলংকা। আইসিসির আসরে সব সময় তারা নিজেদের তুলে ধরে বেশ ভালোভাবে। বাংলাদেশ পরের রাউন্ডে নিজেদের সেভাবে মেলে ধরতে পারে না। এবার কী ভাগ্য বদল হবে? শারজায় আজ বিকাল ৪টায় লংকানদের হারানোর মিশনে নামবে বাংলাদেশ।

টুর্নামেন্টের মাঝপথে আইসিসির সিদ্ধান্ত বদলের কারণে বদলে গেছে বাংলাদেশের প্রতিপক্ষ। সুপার টুয়েলভে নিজেদের প্রথম প্রতিপক্ষের নাম যখন জানলেন মাহমুদউল্লাহরা, তখন ম্যাচ শুরু হতে বাকি ৪৮ ঘণ্টারও কম। আইসিসির ‘খামখেয়ালিপনায়’ জলাঞ্জলি দিতে হচ্ছে এতদিনের হোমওয়ার্ক। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের ছক এখন অর্থহীন। শ্রীলংকাকে দিয়ে শুরু অভিযানে বাংলাদেশ কত দ্রুত মানিয়ে নিতে পারবে, সেটাই দেখার।

ওমান থেকে আরব আমিরাতের দুবাইয়ে আসার পর অনুশীলনের সুযোগ পাওয়া গেছে মাত্র একদিন। তবে এরআগে দুটি প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে নিজেদের মানিয়ে নিয়েছে বাংলাদেশ। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো শ্রীলংকাকে ভালোভাবেই চেনেন। সেই চেনা থেকেই তাদের হারানোর ছক কষেছেন কোচ। তিনি বলেন, ‘কয়েকমাস আগে আমরা শ্রীলংকার বিপক্ষে খেলেছি।

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের রেকর্ড হতাশার। এবার আসরে অতীতের রেকর্ড থেকে বেরিয়ে আসার পারফরম্যান্স আশা করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। প্রথম রাউন্ডের নিস্তরঙ্গ নদী পার হতে গিয়ে ডুবতে বসেছিল বাংলাদেশ। খারাপ সময়টা যদি প্রথম রাউন্ডে পড়ে থাকে, তাতেই স্বস্তি। এমনটি মনে করছেন ক্রিকেটাররা। খুদে ফরম্যাটে নির্দিষ্ট দিনে ভালো খেলে যেকোনো দল চমক দেখাতে পারে।

সুপার টুয়েলভে বাংলাদেশের বিপক্ষে তাকে পাচ্ছে না লংকানরা। লংকান ব্যাটার ভানুকা রাজাপাকসে বলেন, ‘থিকশানাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না।’ ওমানে প্রথম পর্বের শেষ ম্যাচে জিতে সংযুক্ত আরব আমিরাতে এসেছে শ্রীলংকা। তারা সাকিব ও মোস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজিয়েছে।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দাশুন শানাকা বলেন, ‘পেস বোলারদের চেয়ে স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারে। আইপিএলের ম্যাচগুলোতে এই ভেন্যু ব্যবহার করা হয়েছে। ভালো পরিকল্পনাই সাজিয়েছি আমরা। বিশেষভাবে ফিজ এবং সাকিবকে নিয়ে। অন্য স্পিনারদের কথাও ভুলে গেলে চলবে না। আমাদের ভালো পরিকল্পনা আছে। আশা করছি আগামীকাল (আজ) ভালো একটি ম্যাচ হবে।

আরো পড়ুন : পূর্ব সুন্দরবন থেকে লোকালয়ে ২০ ফুট লম্বা অজগর

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬