Logo

আয়াল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে নামিবিয়া

আয়াল্যান্ড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আয়াল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে উঠল নামিবিয়া। শুক্রবার বাঁচা মরার লড়াইয়ের ম্যাচে  আয়াল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে নামিবিয়া।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বড় কোনো ইভেন্টে এই প্রথম বিশ্বকাপের মূল আসরে খেলার টিকিট পেল নামিবিয়া।

শুক্রবার দুবাইয়ের শারজা ক্রিকেট স্টেডিয়ামে কঠিন সমীকরণের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১২৫ রানে ইনিংস গুটায় আয়ারল্যান্ড।

সহজ টার্গেট তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখে ৮ উইকেটের জয়ে সুপার ১২তে খেলা নিশ্চিত করে নামিবিয়া।

আয়ারল্যান্ড: ২০ ওভারে ১২৫/৮ (পল স্টারলিং ৩৮, কেভিন ওব্রায়েন ২৫, অ্যান্ডি বালবিরনি ২১; জান ফ্রিলিংক ৩/২১)।

নামিবিয়া: ১৮.৩ ওভারে ১২৬/২ (গেরহার্ড ইরাসমাস ৫৩*, ডেভিড ওয়াইজ ২৮*, জেন গ্রিন ২৪, ক্রেগ উইলিয়ামস ১৫।

ফল: নামিবিয়া ৮ উইকেটে জয়

আরো পড়ুন : সুপার টুয়েলভে বাংলাদেশ, দেখে নিন সময় সূচি

ভিজিট করুন : https://www.deshshamachar.com

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬