Logo

ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

IBBL Board Photo
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পরিচালনা পর্ষদের এক সভা২১ অক্টোবর ২০২১ ভার্চুয়্যাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি এতে সভাপতিত্ব করেন।

সভায় ইসলামী ব্যাংক এর ভাইস চেয়ারম্যান ইউসিফ আব্দুল্লাহ আল-রাজী ও মোঃ সাহাবুদ্দিন, পরিচালক ও আইডিবি-র প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালকবৃন্দ, ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। এ ছাড়া ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।

আরো পড়ুন : বিশ্বে বেড়েছে করোনা সংক্রমণ, যুক্তরাষ্ট্র-রাশিয়ায় সর্বোচ্চ মৃত্যু

ভিজিট করুন : https://www.deshshamachar.com

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬