Logo

দেশের ২৩ স্থানে এনআরবিসি ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম শুরু

NRBC Bank_Partnership Banking & Others
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশের ২৩ স্থানে এনআরবিসি ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম শুরু। প্রান্তিক জনগোষ্ঠির কাছে প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবাকে পৌঁছে দিতে উত্তরাঞ্চলের ১৯ স্থানে এসকেএস ফাউন্ডেশনের সাথে ক্ষুদ্রঋণভিত্তিক ‘পার্টনারশীপ’ ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক।

বৃহস্পতিবার ২১ অক্টোবর, ২০২১ এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। এসময় উপস্থিত ছিলেন এসকেএস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রাসেল আহম্মেদ লিটন। এছাড়া দেশের আরও ৪ স্থানে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক।

পার্টনারশীপ ব্যাংকিং উপশাখাগুলো হলো পাবনার ফরিদপুর, সাথিয়ার দক্ষিণ বোয়াইলমারী, বেড়ার সানালপাড়া, চক রামানন্দপুর ও আটঘরিয়া, চাঁপাইনবাবগঞ্জের রাজারামপুর, সিরাজগঞ্জের উল্লাপাড়ার শ্রীখোলা, শাহজাদপুরের তালগাছি ও পাড়কোলা, বেলকুচির শেরনগর, চৌহালীর ব্রাহ্মণগ্রাম, রায়গঞ্জের চান্দাইকোনা, নিমগাছি ও হাট পাঙ্গাসী, বগুড়ার গোদারপাড়া, ঘোড়াধাপ ও সোনাতলা, গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজাবিরাট এবং নওগাঁর হাপানিয়া। পাশাপাশি এসকেএস স্কুল অ্যান্ড কলেজে সিআরএম বুথ ও হাসপাতালে এটিএম বুথ বসানো হয়েছে।

এছাড়া এদিন শরিয়তপুর সদর, ঢাকার মিরপুরের কালশী, নেত্রকোণার দূর্গাপুর এবং কিশোরগঞ্জের নিকলী উপশাখারও উদ্বোধন করা হয়েছে। মিরপুরের কালশী উপশাখার উদ্বোধন করেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ এবং নিকলী উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের শেয়ারহোল্ডার মোহাম্মদ আলী চৌধুরী।

এসময় এস এম পারভেজ তমাল বলেন, ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষের ব্যাংক হতেই এনআরবিসি ব্যাংক এই পার্টনারশীপ ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। এই উদ্যোগ গ্রামের মানুষের ভাগ্য উন্নয়ন, নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টি হবে।

আরো পড়ুন : বিশ্বে বেড়েছে করোনা সংক্রমণ, যুক্তরাষ্ট্র-রাশিয়ায় সর্বোচ্চ মৃত্যু

আরো পড়ুন : সুপার টুয়েলভে বাংলাদেশ, দেখে নিন সময় সূচি

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬