Logo

এনার্জি প্যাকের পর্ষদ সভা ২৬ অক্টোবর

এনার্জিপ্যাক পাওয়ার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এনার্জি প্যাকের পর্ষদ সভা ২৬ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

সভা থেকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য প্রথমবারের মতো লভ্যাংশের ঘোষণা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬