Logo

ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে কাল

কাস্টমসের প্রত্যয়নপত্র
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বুধবার (২০ অক্টোবর)। এ উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজার বন্ধ থাকবে।

চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০ অক্টোবর (বুধবার) ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এর আগে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন থেকে ২০ অক্টোবর ছুটি ঘোষণা করে একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী ব্যাংক বন্ধ থাকব।

নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৯ অক্টোবর মঙ্গলবার ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঘোষিত ছুটি ১৯ অক্টোবর মঙ্গলবারের পরিবর্তে ২০ অক্টোবর বুধবার করা হলো।

এদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শেয়ারবাজার বন্ধ থাকবে। আগামী ২১ অক্টোবর থেকে শেয়ারবাজারের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।

আরো পড়ুন : বীমার উদ্যোক্তাদের শেয়ার বিক্রি মনিটর করার নির্দেশ

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬