Logo

চলছে সূচকের পতনে লেনদেন

কমেছে লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারে সূচকের পতনে লেনদেন চলছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স রবিবারের চেয়ে ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ১৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৩৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৮৮ পয়েন্টে।

বাজারে লেনদেন হওয়া ৩৬৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩ টির, দর কমেছে ১৯৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬১ টির। এ সময় টাকার অংকে পতনে লেনদেন হয়েছে ৩৬০ কোটি ৬৯ লাখ ৬২ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৮৯২ পয়েন্টে।

আরো পড়ুন : একমি পেস্টিসাইডসের আইপিও আবেদন শেষ আজ

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬