Logo

কুবিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ( সম্মান) প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সম্পন্ন হয়েছে। রবিবার দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

‘ক’ ইউনিটের আহবায়ক ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, সবার সহযোগিতায় পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এতে কোন ধরণের অপ্রীতিকর কিছু হয়নি।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ৫৪ টি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ ক’ ইউনিটে ২ হাজার ৩৯৪ জন পরীক্ষার্থীর অংশ নেয়। যা মোট পরীক্ষার্থীর ৯৫.৫৬ শতাংশ। এছাড়া ১১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা বজায় রাখতে পুলিশ প্রশাসনের পাশিপাশি বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা দায়িত্ব পালন করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬