Logo

বগুড়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া জোনের উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি স্থানীয় একটি হোটেলে এ সমাবেশের আয়োজন করা হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দীন।

বগুড়া জোনপ্রধান মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বগুড়া শাখাপ্রধান মো. রেজাউল ইসলাম। গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন পাইকর জুট মিল লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মো. ফজলুর রহমান পাইকর, প্রধান গ্রুপের চেয়ারম্যান মো. নাজির হোসেন প্রধান, বিপি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিপ্লব প্রসাদ কানু, আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলি আলাল, আলাল গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর আলাল আহমেদ এবং বিসিএল গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর টি এম আলী হায়দার।

ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদ মাহমুদ রায়হান, এফসিসিএ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ. এম. শহীদুল এমরানসহ বগুড়া জোনের শাখা ব্যবস্থাপক ও বিশিষ্ট গ্রাহকরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬