Logo

আজ দুই কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

নগদ লভ্যাংশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আজ রোববার (১৭ অক্টোবর) বিকালে আসছে দুই কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস। কোম্পানি দুটির মধ্যে নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। আর আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আইপিডিসি ফাইন্যান্স: আর্থিক খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

নাহী অ্যালুমিনিয়াম: প্রকৌশল খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আজ বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩০ জুন সমাপ্ত ২০২১ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১৯ পয়সা। ৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৮৭ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬