Logo

কাশবনে প্রেমিকাকে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ

ধর্ষণ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

গাইবান্ধার দুর্গম বালু চরের কাশবনে ছবি তোলার কথা বলে কিশোরীকে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমিকসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আলী।

তিনি গণমাধ্যমকে জানান, গাইবান্ধা শহরের এক মেয়ের সঙ্গে সাঘাটা উপজেলার মাহবুব নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার মাহবুব তার বন্ধু পলাশকে সঙ্গে নিয়ে মেয়েটির সঙ্গে দেখা করতে আসে। পরে মেয়েটিকে ফুলছড়ি উপজেলার গজারিয়া চরে নিয়ে যায়।

দুর্গম চরের কাশবনে ছবি তোলার সময় প্রেমিক মাহবুব প্রথমে মেয়েটিকে ধর্ষণ করে। পরে তার বন্ধু পলাশও ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। ঘটনাটি ধামাচাপা থাকলেও শনিবার রাতে বিষয়টি জানাজানি হলে মেয়েটির মা থানায় অভিযোগ দেয়ার পর পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬