Logo

ঢাকা কলেজের আবাসকি হল খুলছে ২৪ অক্টোবর

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

২৪ তারিখে খুলছে ঢাকা কলেজের আবাসকি হল। স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের জন্য এটি খুলে দেওয়া হবে। করোনা নেগেটিভ সার্টিফিকেট বা টিকা প্রদানের সনদ এবং কলেজের আইডি কার্ডের ফটোকপি দেখিয়ে ওই দিন বিকেল ৪টা থেকে আবাসিক শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার ও হল কমিটির আহ্বায়ক উপাধ্যক্ষ প্রফেসর এ.টি.এম মইনুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনার্স ও মাস্টার্স শিক্ষার্থীদের হল থেকে সরবরাহ করা আবাসিক ফরম পূরণ করে বিভাগ থেকে যাচাই করে নেওয়ার পর তা আগামী ১০ নভেম্বরের মধ্যে হল তত্ত্বাবধায়কের কাছে জমা দিতে হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬