Logo

বাংলাদেশকে হারাতে চায় স্কটল্যান্ড

বাংলাদেশ ক্রিকেট দল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের বিপক্ষের ম্যাচ দিয়ে কাল নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ড, আল আমিরাতে ম্যাচ শুরু হবে রাত ৮টায়। এ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে স্বাগতিক ওমান, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ড।

মাঠের লড়াইয়ের আগে স্কটিশ কোচ শেন বার্জার বলেন, আমরা জানি, নিজেদের সেরাটা খেলতে পারলে আমরা সব দলকেই বিপাকে ফেলতে পারব। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত সংস্করণে সব দলকেই আমাদের হারানোর সামর্থ্য আছে। সেটা বাংলাদেশ, ওমান বা পাপুয়া নিউগিনি হোক না কেন।

শেন বার্জার আরও বলেন, গ্রুপপর্বের ম্যাচগুলোয় বাংলাদেশকে আমরা ওমান বা পাপুয়া নিউগিনির চেয়ে ওপরে দেখি না। আমরা জানি, সব দলই আমাদের বিপক্ষে জয় তুলে নিতে চাইবে। আমাদের জন্য প্রতিটি ম্যাচই সবচেয়ে বড় ম্যাচ। আমরা প্রস্তুত আছি।

তিনি আরও বলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের মতো মানসম্পন্ন দলের বিপক্ষে লড়াইয়ের আগে আমাদের দুর্দান্ত মোমেন্টাম দিয়েছে নেদারল্যান্ডস, নামিবিয়ার বিপক্ষে জয়গুলো। আমরা বড় বড় দলের বিপক্ষে জয়ের অভ্যাস গড়ে চাপের সঙ্গে পরিচিত হয়েছি। গত এক মাসে আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলেছি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬