Logo

কুমিল্লার ঘটনার পেছনের কারণ খোঁজা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার ঘটনার পেছনের
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

কুমিল্লার ঘটনার পেছনের কারণ খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  তিনি বলেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত খুব শিগগিরই তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। এ ঘটনার কারণে যারা ক্ষুব্ধ হয়েছেন তাদেরকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার শিল্পকলা একাডেমির নাট্যশালায় মুক্তিযুদ্ধবিষয়ক ডকু-ড্রামা ‘দুটি যুদ্ধের একটি গল্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এমন কথা বলেন।

তিনি আরও বলেন, পবিত্র কোরআন আমরা মুসলমানরা হৃদয়ে ধারণ করি। কোরআনের অবমাননা যেভাবে দেখানো হয়েছে আমি বিশ্বাস করি সেরকম ঘটেনি।

এ ঘটনার পর যারা অহেতুক ভাঙচুরের সঙ্গে জড়িয়ে পড়ছেন তাদেরকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬