Logo

মিরপুর থেকে নিখোঁজ একই পরিবারের ২ স্কুলছাত্রী

রাজধানীর পল্লবীতে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর পল্লবীতে ৩ কলেজ বান্ধবীর উধাও হওয়ার পর উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একই পরিবারের দুই স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে একজন ১০ম শ্রেণি ও অপরজন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

শুক্রবার সকাল ৮ টায় পল্লবী একটি সড়ক থেকে নিখোঁজ হয়।  এ ঘটনায় এক ছাত্রীর বাবা শুক্রবার পল্লবী থানায় জিডি করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন শুক্রবার সকাল ৮ টা থেকেই তার মেয়ে ও তার ভাগনি নিখোঁজ হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাসা থেকে বের হওয়ার আগে নিখোঁজ দুই শিক্ষার্থী পরিবারের উদ্দেশ্যে একটি চিরকুট লিখে গেছেন। পারিবারিক সম্মান হানির ভয়ে এ চিরকুটের কথা গণমাধ্যমে বলতে নারাজ নিখোঁজের পরিবার।

জিডির তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার এসআই সাইফুল বলেন, আমি ঘনাটাস্থলে রয়েছি। বাসার সিসি ক্যামরা ও ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬