Logo

মোস্তাফিজ খেলতে পারেন খেলবেন না সাকিব

বাংলাদেশ ক্রিকেট দল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে হারের স্বাদ নিয়েছে বাংলাদেশ। মুশফিক-লিটন-আফিফদের ব্যাটিং ব্যর্থতায় মঙ্গলবার শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ দল।

শক্তিশালী শ্রীলংকার বিপক্ষে খেলেননি অধিনায়ক মাহমুদউল্লাহ, কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

জানা গেছে, দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচেও তারকা ক্রিকেটারদের দু-একজনকে পাবে না বাংলাদেশ। আবুধাবিতে আজ বেলা ১২টায় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

এ ম্যাচে খেলবেন না সাকিব। এ মুহূর্তে সাকিব সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করলেও বাংলাদেশ একাদশে থাকছেন না তিনি। খেলবেন না মাহমুদউল্লাহ রিয়াদও। পিঠের ব্যথায় বিশ্রামে রয়েছেন তিনি। সাইফউদ্দিনের খেলাও অনিশ্চিত।

তবে এ ম্যাচে খেলার জোরাল সম্ভাবনা রয়েছে মোস্তাফিজের। রাজস্থান রয়ালসের ম্যাচে শেষে ইতোমধ্যে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন এ বাঁহাতি পেসার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে এমনটাই জানা গেছে। মোস্তাফিজের উপস্থিতি বাংলাদেশ দলকে শক্তিশালী করবে বলার অপেক্ষা রাখে না।

এদিকে সাকিব-মাহমুদউল্লাহার না থাকাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কারণ নিজেদের আরও পরখ করে নিতে পারবেন দলের তরুণ ক্রিকেটাররা। সিনিয়র তারকারেদ অনুপস্থিতিতে ম্যাচ জেতা যে কতটা চ্যালেঞ্জের, তা ঢের টের পাচ্ছেন ক্রিকেটাররা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬