Logo

চট্টগ্রামে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা

চট্টগ্রাম
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার জোড়াগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বাবা একই এলাকার মোস্তফা (৫৮), তার স্ত্রী জ্যোৎস্না বেগম (৫০) ও ছেলে আহমদ হোসেন (২২)। এ ঘটনায় নিহত মোস্তফার আরেক ছেলে সাদ্দামকে (২৬) আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে বাবা-মা ও ছেলের গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেন। জোড়াগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হবে। তবে তাদের কেন হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬