Logo

এরদোগানের প্রস্তাবের প্রশংসা করলেন ইতালির প্রধানমন্ত্রী

তুরস্কের প্রেসিডেন্ট
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আফগানিস্তান ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রস্তাবের প্রশংসা করেছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।

জি২০ জোটের সম্মেলনে আফগানিস্তান ইস্যুতে এরদোগান এ প্রস্তাব দিয়েছেন বলে জানান দ্রাঘি। খবর ডেইলি সাবাহর।

দ্রাঘি বলেন, রিসেপ তাইয়েপ এরদোগান জি২০ জোটের মধ্যে আফগানিস্তান ইস্যুতে আলোচনার জন্য একটি ওয়ার্কিং গ্রুপ তৈরির প্রস্তাব দিয়েছেন।

মঙ্গলবার আফগানিস্তান ইস্যুতে জি২০ জোটের নেতাদের একটি ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬