Logo

মায়ের মৃত্যু হলেও অলৌকিকভাবে বেঁচে গেছে সেই শিশুটি

মায়ের মৃত্যু
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দেন মা। এ সময় ঘটনাস্থলে মায়ের মৃত্যু হলেও অলৌকিকভাবে তার দুই বছরের মেয়েটি বেঁচে গেছে।

স্থানীয়রা দ্রুত গুরুতর আহত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে আহত শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনে ময়মনসিংহগামী বলাকা ট্রেন এসে দাঁড়ায়। ট্রেন ছেড়ে একটু সামনে যেতেই বোরকা পরিহিত অজ্ঞাত (২৫) এক নারী একটি কন্যাশিশু কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন।

মুহূর্তেই গলা কেটে ওই নারীর মৃত্যু হয়। তবে অলৌকিকভাবে শিশুটি বেঁচে যায়। শিশুটির বাম হাত মারাত্মক জখম হয়েছে। শ্রীপুর পৌরসভার সংরক্ষিত নারী সদস্য (সংরক্ষিত ১, ২ ও ৩ এলাকা) নাজমা বেগম হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজ নেন।

তিনি আরও বলেন, শিশুটির কোনো স্বজন এখনও পাওয়া যায়নি। চিকিৎসা শেষে যদি কোনো স্বজন শিশুটিকে নিতে না আসে, তা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থার মাধ্যমে শিশুটির লালন-পালনের দায়িত্ব নিতে চাই।

এ বিষয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শিশুটির হাত ও মাথা থেঁতলে গেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬