Logo

মধ্যপ্রাচ্যে মানবপাচারকারী চক্রের প্রধানসহ আটক ৮

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মুদি দোকানদার থেকে ওভারসিজ প্রতিষ্ঠানের মালিক বনে যাওয়া মধ্যপ্রাচ্যে মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা টুটুল ও তার সহযোগী তৈয়বসহ ৮ জনকে আটক করেছে র‌্যাব।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে র‌্যাব-৪ এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক হওয়াদের মধ্যে মূলহোতা সাইফুল ইসলাম টুটুল (৩৮) ও মো. তৈয়ব আলীর (৪৫) নাম জানা গেছে।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বুধবার (১২ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬