Logo

প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে বাংলাদেশের হার

প্রস্তুতি ম্যাচে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ব্যাটারদের ব্যর্থতার কারনে শ্রীলংকার বিপক্ষে লড়াকু পুঁজি পায়নি বাংলাদেশ। মুশফিক-লিটন-আফিফরা কেউই ইনিংস লম্বা করতে পারেননি। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ দল।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচে আগে ব্যাট করে স্কোর বোর্ডে ১৪৭ রান জমা করে টাইগাররা। এমন মাঝারি সংগ্রহ নিয়ে বাংলাদেশের বোলাররা শুরুটা ভালোই করে। চেপে ধরে লঙ্কানদের।

লাইন-লেন্থ হারিয়ে করা কয়েকটি ভুলের সুযোগ লুফে নেয় লঙ্কান ব্যাটসম্যানরা। ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলংকা। মূলত শেষ দিকের বাজে বোলিংয়েই হারতে হয়েছে বাংলাদেশকে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬