Logo

কেপিসি গ্রুপের সাথে এনআরবি ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম শুরু

কেপিসি গ্রুপের সাথে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মার্কিন ভিত্তিক কেপিসি গ্রুপের চেয়ারম্যান ডা. কালী প্রদীপ চৌধুরী গতকাল এনআরবি ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেন এবং বাংলাদেশে এনআরবি ব্যাংকের সাথে ব্যাংকিং কার্যক্রম শুরু করেন।

কেপিসি গ্রুপ বিশ্বব্যপী স্বাস্থ্যসেবা, ফার্মাসিউটিক্যাল, বায়োটেকনোলজি, শিক্ষা, রিয়েল এস্টেটসহ অসংখ্য ব্যবসায় নিয়োজিত রয়েছে। ব্যাংকের চেয়ারম্যান জনাব মাহতাবুর রহমান অনলাইনের মাধ্যমে ডা. চৌধুরীকে স্বাগত জানান।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মামুন মাহমুদ শাহ ডা. কালী প্রদীপ চৌধুরীর হাতে ব্যাংক এ্যাকাউন্টের চেক বই ও ডেবিট কার্ড হস্তান্তর করেন।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান জনাব থাতাইয়ামা কবির, স্বতন্ত্র পরিচালক মোঃ আব্দুল জলিল চৌধুরী, উপদেষ্ঠা জনাব মোঃ মুখতার হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল ওয়াদুদ এসময় উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬