Logo

যেভাবে পাবেন বাংলাদেশের বিশ্বকাপ জার্সি দাম পড়বে যত

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ গ্রহণ করতে বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে। মঙ্গলবার আবুধাবিতে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। দুই প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলংকা। প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের আগেই সোমবার রাতে রাজধানী ঢাকায় হয়ে গেল টিম বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন।

বিসিবির ৩ নির্বাচিত পরিচালক মাহবুব আনাম, আকরাম খান ও খালেদ মাহমুদ সুজনের উপস্থিতিতে রাজধানীর গুলশানে এক অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে এ জার্সি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়েছে – বাংলাদেশ দলের বিশ্বকাপের জন্য তৈরি এই জার্সিটির একমাত্র অফিশিয়াল রিটেইলার আড়ং।  জার্সিটি দেশব্যাপী আড়ং-এর সকল আউটলেট, আড়ং-এর অনলাইন প্ল্যাটফর্ম আড়ং ডটকম এবং আড়ংয়ের অফিশিয়াল অ্যাপে পাওয়া যাবে।

জার্সির জন্য শুরুতে প্রি-অর্ডারও করতে পারবেন সমর্থকরা। আগামী ১৩ অক্টোবর থেকে পাওয়া যাবে এই জার্সি। বড়দের জার্সির দাম হয়েছে ১৪০০ টাকা। ছোটদের জার্সি ১০০০ টাকা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬