Logo

ডিসেম্বরে ৭ কলেজের অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্স পরীক্ষা

৭ কলেজের পরীক্ষা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ২০২০ সালের চতুর্থ বর্ষ ও মাস্টার্স শেষ পর্ব ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ২০১৯ সালের ফাইনাল পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে। এই বর্ষগুলোর ইনকোর্স, টেস্ট পরীক্ষা নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের শিক্ষা কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। সেলিম উল্লাহ খোন্দকার বলেন, এখন আর এক বর্ষের সংগে অন্য বর্ষের মিলানোর সুযোগ নেই।

এক বর্ষের পরীক্ষার পর ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত অন্য বর্ষের পরীক্ষা আটকে রাখার সুযোগ নেই। এজন্য আমরা ডিসেম্বরে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্স ফাইনাল পরীক্ষা নিয়ে নিবো।

ডিসেম্বরে কলেজগুলোতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলে পরীক্ষা নিতে কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, সকাল বেলা এইচএসসি পরীক্ষা হলে বিকেল বেলা অনার্স, মাস্টার্সের পরীক্ষা নেওয়া যাবে। এইচএসসির জন্য পরীক্ষা নিতে কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬