Logo

রাজশাহীতে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

রাজশাহী জোনের উদ্যোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর ২০২১, শুক্রবার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয় এই গ্রাহক সমাবেশ। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দীন।

ব্যাংকের রাজশাহী জোনপ্রধান মো. মিজানুর রহমান মিজি এর সভাপতিত্বে আরো বক্তব্য দেন রাজশাহী শাখাপ্রধান মুন্সি রেজাউর রশীদ।

গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন আমান গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম, নাবিল গ্রুপের চিফ অপারেটিং অফিসার অনুপ কুমার সাহা, সপুরা সিল্ক মিলস লিমিটেডের পরিচালক মো. সাজ্জাদ হোসেন, সেভেন স্টার ফিশ প্রসেসিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মো. ইমদাদ হোসাইন এবং নবাব অটো রাইস অ্যান্ড ফিড মিল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মো. আকবর হোসেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬