Logo

তুরাগে ট্রলারডুবির ঘটনায় শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

রাজধানীর আমিন বাজার এলাকায় তুরাগ নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা। এখনো নিখোঁজ রয়েছে কমপক্ষে ৪ জন।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, শনিবার (৯ অক্টোবর) সকাল আটটা ৫০ মিনিটে ট্রলারডুবির খবর পাওয়া যায়।

সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে তুরাগ নদে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।

তিনি জানান, ফায়ার সার্ভিস নিখোঁজ দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে। তাদের নাম-ঠিকানা জানা যায়নি। এখনও অন্তত চারজন নিখোঁজ রয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬