Logo

করোনায় মৃত্যু নামল ১০ এর নিচে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

করোনায় মৃত্যু নামল ১০ এর নিচে। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৫৪ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৪৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জনে।

শুক্রবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার এ ভাইরাসে ১২ জনের মৃত্যু হয়েছিল, যা গত সাড়ে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন। এদিন করোনা শনাক্ত হয়েছিল ৬৬৩ জনের।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২২ হাজার ৫৯১ জন।

গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ২০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৩ হাজার ৩০২টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৭৭ শতাংশ।

এ পর্যন্ত মোট ৯৯ লাখ ১৪ হাজার ৯১৬টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৭৫ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ জন এবং নারী ৪ জন। এ সময় ঢাকায় ৩, চট্টগ্রামে ৩ ও রংপুরে ১ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কেউ মারা যাননি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬